দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান, অনলাইন জুয়াড়ি আটক
- আপডেট সময় : ০৮:২৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ৩০৫ বার পড়া হয়েছে

আতাউর রহমান বিশেষ প্রতিনিধি :
গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গেলানডি বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুইজন অনলাইন জুয়াড়িকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত দেবীগঞ্জ সেনা ক্যাম্পের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।অভিযানে আটককৃতরা হলো—১.সুমন রায়, পিতা করূনা কান্ত রায়, গ্রাম গেলানডি অধিকারিপাড়া।২.সুমন, পিতা নিরানজন রায়, গ্রাম বটতলী কামারপাড়া।(দু’জনই দেবীগঞ্জ উপজেলার বাসিন্দা)।এসময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার সিপিইউ, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি বাটাম ফোন, নগদ ২৪ হাজার টাকা, দুটি ক্যামেরা, ১০টি মোবাইল সিমসহ অনলাইন ক্যাসিনো খেলার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রিমন এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হান্নান।সহায়তায় ছিলেন দেবীগঞ্জ থানার পুলিশ সদস্যরা।স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনলাইনে জুয়া খেলার অভিযোগ ছিল। অভিযান শেষে আটককৃতদের দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। আটক কৃত দের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এ ব্যাপারে জানতে চাইলে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।সেনাবাহিনীর এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।










