ঢাকা ০৫:০২ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

পঞ্চগড়ে অফিস সহায়ক নিয়োগে জালিয়াতি, ঘুষ–দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৭৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার গড়দিঘী উচ্চ বিদ্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগ নিয়ে বড় ধরনের জালিয়াতি ও ঘুষ–দুর্নীতির অভিযোগ উঠেছে। কয়েক লক্ষ টাকার বিনিময়ে এই নিয়োগ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।সূত্রে জানা যায়, গত ১৮ জানুয়ারি ২০২৪ তারিখে জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তির আলোকে খারিজা কাটনহারীর সেরাজুল ইসলাম ও লায়লা বেগমের কন্যা মোছাঃ মরিয়ম আক্তারকে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়ে ১৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে নিয়োগপত্র প্রদান করেন তৎকালীন প্রধান শিক্ষক বিলাস চন্দ্র রায় এবং প্রতিষ্ঠানের সাবেক সভাপতি নুরুল ইসলাম প্রধান।তবে সরেজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন বাস্তবতা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও কর্মচারীরা জানান, নিয়োগ প্রসঙ্গে তারা কিছুই জানেন না। এমনকি মরিয়ম আক্তার নামে কোনো অফিস সহায়ক বিদ্যালয়ে কর্মরত আছেন কিনা, তাও তারা অবগত নন।গণমাধ্যমকর্মীরা বিদ্যালয়ে গিয়ে মরিয়ম আক্তারকে উপস্থিত পাননি। সাবেক প্রধান শিক্ষক বিলাস চন্দ্র বর্মনকে প্রশ্ন করলে তিনি অসুস্থতার অজুহাত দেখিয়ে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।অবাক করার বিষয় হলো, ৬ আগস্ট ২০২৫ তারিখে বিলাস চন্দ্র বর্মন ও নুরুল ইসলাম প্রধানের স্বাক্ষরিত একটি বেতন ভাউচার আবেদন জমা দেওয়া হয়েছে মাধ্যমিক শিক্ষা অফিসে (স্মারক নং: গড়ঃউঃবিঃ/২০২৫-১৫)। অথচ শিক্ষা অফিসে খোঁজ নিয়ে জানা যায়, মরিয়মের নিয়োগ সংক্রান্ত কোনো বৈধ নথি না থাকায় মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম বিল ভাউচারে স্বাক্ষর করেনি।পঞ্চগড় জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ বলেন মরিয়ম নামে ওই স্কুলের কোন ফাইল আমাদের এখানে আসেনি।স্থানীয়রা ঘটনাটি জানলে তারা মনে করেন কোন প্রকার পরীক্ষা ছাড়াই মরিয়মকে অফিস সহায়ক পদে নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে অফিস সহায়ক নিয়োগে জালিয়াতি, ঘুষ–দুর্নীতির অভিযোগ

আপডেট সময় : ১২:৩৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫