আমতলীতে বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন
- আপডেট সময় : ০৩:১৯:০২ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ১৪৩ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলী উপজেলায় বিয়ের দাবিতে পরকীয়া প্রেমিকের বাড়িতে অনশন করেছেন মোসাম্মৎ রাশিদা বেগম (৩৫)। তিনি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের কালিপুরা গ্রামের মৃত বাবুল মোল্লার স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, রাশিদা বেগমের স্বামী সাত বছর আগে মারা গেলে তার পরিচয় হয় একই গ্রামের রফিক মোল্লার ছেলে আবুল বাশারের (৪০) সাথে। অভিযোগ রয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সাত বছর ধরে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন আবুল বাশার। তবে সম্প্রতি তিনি বিয়েতে অস্বীকৃতি জানালে শনিবার সকাল প্রায় ১১টার দিকে অভিযুক্ত আবুল বাশারের বসতঘরে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন রাশিদা বেগম।ভুক্তভোগী রাশিদা বেগম জানান, তিনি তিন সন্তানের জননী। স্বামীর মৃত্যুর পর থেকেই আবুল বাশারের সাথে তার ঘনিষ্ঠতা হয়। এর আগেও তাদের মধ্যে আর্থিক লেনদেন ছিল বলে জানা গেছে, যা পরবর্তীতে পরিশোধ করেন আবুল বাশার। তবুও প্রতিশ্রুতি অনুযায়ী বিয়ে না করায় বাধ্য হয়ে তিনি অনশনে বসেছেন।
এদিকে, অভিযুক্ত আবুল বাশার দুই সন্তানের জনক। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে আবুল বাশারের পরিবারের দাবি টাকা-পয়সার লেনদেন ছিল সেই সুবাদে ভালো সম্পর্ক ছিল অন্য কিছু নয়। রাশিদার পাওনা টাকাও শালির বৈঠকে ফেরত দেওয়া হয়েছে।
আমতলী থানার অফিসার্স ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী ওই নারীকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে, তিনি মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












