ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের দাফন সম্পন্ন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

পীরগঞ্জর প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে লাখো মানুষের ভালোবাসায় শেষ বিদায় নিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ইমদাদুল হক।

রবিবার বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে হাজার হাজার মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে জগথা মডেল মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

৩০ শে আগস্ট শনিবার রাত ১১টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।

তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে সহ অসংখ্য রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইমদাদুল হকের জানাজায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, ও জেলা ওয়ার্কার্স পার্টির পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসমিন আলী এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু ও অ্যাডভোকেট গোলাম ফারুক রুবেল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব ও আওয়ামীলীগ পরিবারের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

বর্ষিয়ানএই নেতার মৃত্যুতে ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, জাহিদুর রহমান জাহিদ, অধ্যাপক ইয়াসমিন আলী, সাবেক সংরক্ষিত আসনে এমপি সেলিনা জাহান লিটা সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

ইমদাদুল হক ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং এলাকায় দলমত নির্বিশেষে একজন সৎ, নিষ্ঠাবান ও অভিভাবক সুলভ নেতারূপে পরিচিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পীরগঞ্জে সাবেক এমপি ইমদাদুল হকের দাফন সম্পন্ন 

আপডেট সময় : ০৫:১৬:১৫ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫