ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোড়াঘাট পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। এতে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের অন্যতম শীর্ষ নেতা, অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, “বর্তমান সময় আমাদের জন্য চ্যালেঞ্জিং। আমাদের গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”অনুষ্ঠানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ফরিদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মাহফুজুর রহমান সাজু, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেষে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও হাজার হাজার মানুষের জনসমাগমের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫