ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক ও গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক ও গৌরীচন্না থেকে ফুলঝুড়ি সড়কের বেহাল অবস্থায় চরম ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। খানাখন্দে ভরা রাস্তায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে দুর্ঘটনার ঝুঁকি দিনদিন বাড়ছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাত্র দুই মাস আগে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সামান্য রিপেয়ারিংয়ের কাজ করলেও অনিয়মের কারণে তা স্থায়ী হয়নি। কার্পেটিং উঠে গিয়ে পুনরায় খানাখন্দ সৃষ্টি হয়েছে। ফলে রাস্তায় যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী ট্রাক, এমনকি অ্যাম্বুলেন্স চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুড়ি বাজার সংলগ্ন সড়ক থেকে চান্দখালী বাজার হয়ে মূল আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত রাস্তার চিত্র সবচেয়ে করুণ। এসব রাস্তায় ভোগান্তিতে পড়ছেন পথচারী, চালক ও যাত্রীসহ জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্স। চলাচলের সময় কাঁপুনি ও ধাক্কায় অনেক রোগী আরো অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।এ প্রসঙ্গে এলাকাবাসী জানান, “সড়ক ও জনপদ বিভাগের কোনো তদারকি নেই। বড় দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের নজরে আসে না। অনিয়ম ও নিম্নমানের কাজের কারণে জনগণকে আজ ভোগান্তি পোহাতে হচ্ছে।স্থানীয়রা অবিলম্বে এ সড়কের সংস্কার ও টেকসই কাজ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক ও গৌরীচন্না–ফুলঝুড়ি সড়কের বেহাল অবস্থা, জনদুর্ভোগ চরমে

আপডেট সময় : ০১:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫