ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

তালতলীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ, পচাকোড়ালিয়ায় প্রিমিয়ার লীগ ফাইনালে আসমা আজিজের জনসংযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলার তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় বিএনপি ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও বরগুনা-১ আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী আসমা আজিজ। আজ পচাকোড়ালিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষের পক্ষে ব্যাপক জনসংযোগ করেন তিনি। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।পরে তিনি “পচাকোড়ালিয়া প্রিমিয়ার লীগ” (পিপিএল)-এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।বক্তব্যে আসমা আজিজ বলেন,দেশে আজ গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে। বিএনপির ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তির রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে আইনের শাসন ও সুশাসন ফিরে আসবে। জনগণই হবে রাষ্ট্রের মালিক।

তিনি আরও বলেন,“আমরা জনগণের পাশে আছি, থাকবো। ধানের শীষ হচ্ছে গণতন্ত্রের প্রতীক—এই প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে আবারও মানুষের সরকার প্রতিষ্ঠিত হবে।স্থানীয় নেতারা জানান, এ ধরনের জনসংযোগ কার্যক্রমে সাধারণ মানুষের সাড়া দিন দিন বাড়ছে এবং বিএনপির প্রতি সমর্থন আরও সুসংহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তালতলীতে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ, পচাকোড়ালিয়ায় প্রিমিয়ার লীগ ফাইনালে আসমা আজিজের জনসংযোগ

আপডেট সময় : ১১:৪৪:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫