ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিসিভি টিকাদান কার্যক্রমে সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) টিকাদান কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান হোসেন মেহেদী এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা ধীরাজ সরকার, মেডিকেল অফিসার আহসান হাবিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শহিদুল ইসলাম, ঘোড়াঘাট প্রেস ক্লাবের আহ্বায়ক আনভেল বাপ্পি, সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন, স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা।সভায় জানানো হয়, আগামী ১২ তারিখ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯ থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের টিসিভি টিকা প্রদান করা হবে। এ কার্যক্রমে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, টাইফয়েড প্রতিরোধে টিসিভি টিকা অত্যন্ত কার্যকর। তাই সকলের সহযোগিতায় আমরা এ টিকাদান কার্যক্রম শতভাগ সফল করতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিসিভি টিকাদান কার্যক্রমে সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:১৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫