ঢাকা ০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

রক্ষা বাঁধে ধীরগতি, নদী ভাঙনে আতঙ্কে বরগুনার ফুলঝুড়ি বাজার ও বেতাগী পৌরবাসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ২১৫ বার পড়া হয়েছে

যেবরগুনা প্রতিনিধি:

বরগুনার ফুলঝুড়ি বাজার ও বেতাগী পৌর এলাকার নদীপাড়ে রক্ষা বাঁধের কাজ ধীরগতিতে চলায় চরম ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। প্রতিদিন জোয়ারের পানিতে বাজার ও সড়ক তলিয়ে যাচ্ছে—নদীগর্ভে বিলীন হচ্ছে আশপাশের এলাকা।

বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী ফুলঝুড়ি বাজার—একসময় ছিল শতাধিক দোকানের প্রাণচঞ্চল বাজার। এখন সেই বাজার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নদীর গর্ভে। রক্ষা বাঁধের ব্লকের কাজ স্থবির হয়ে পড়ায় প্রতিদিন নতুন নতুন অংশ নদীতে বিলীন হচ্ছে।

একই চিত্র দেখা যাচ্ছে বেতাগী পৌরসভা, কালীকা বাড়ি বাজার এবং বামনা উপজেলার রামনা লঞ্চঘাট এলাকায়ও। কোথাও কোথাও দায়সারা ভাবে জিও ব্যাগ ফেলা হলেও সেগুলো টিকছে না নদীর তীব্র স্রোতে। ফলে নিয়মিত জোয়ারের পানিতে ডুবে যাচ্ছে সড়ক ও বাজার এলাকা—হুমকির মুখে জনজীবন ও ব্যবসা-বাণিজ্য।

স্থানীয়দের অভিযোগ, আগস্টের আগে ঠিকাদার কাজ শুরু করলেও পরে ফেলে চলে যায়। এতে ফুলঝুড়ি বাজার ও বেতাগীর নদীপাড়ের বড় অংশ নদীতে বিলীন হয়েছে।

এক দোকানি বলেন,প্রতিদিন ভয়ে থাকি, কখন দোকানটা নদীতে চলে যায় বলা যায় না। ঠিকাদার কাজ শুরু করে মাঝপথে ফেলে গেছে—এখন নদী গিলে নিচ্ছে সব।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, বেতাগী পৌর শহর রক্ষা করা এখন কঠিন হয়ে যাচ্ছে। তাই ব্লকের কাজ দ্রুত সম্পন্ন করা জরুরি। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়েছি।”

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. হান্নান প্রধান জানান, আগের বেশ কয়েকজন ঠিকাদার কাজ ফেলে চলে গেছেন। এজন্য রি-টেন্ডারের মাধ্যমে নতুনভাবে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এলাকাবাসীর একটাই দাবি—দ্রুত রক্ষা বাঁধের কাজ সম্পন্ন করা না হলে অচিরেই ফুলঝুড়ি বাজার ও বেতাগী পৌর এলাকার বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রক্ষা বাঁধে ধীরগতি, নদী ভাঙনে আতঙ্কে বরগুনার ফুলঝুড়ি বাজার ও বেতাগী পৌরবাসী

আপডেট সময় : ০৩:১৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫