ঢাকা ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষ্যে বরগুনায় শিক্ষক কর্মশালা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরগুনা মহোদয়ের নির্দেশনাবলী বাস্তবায়নে শিক্ষকগণের করণীয় — এই শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ক্লাস্টারে।

আজ শনিবার সকাল দশটায় ফুলঝুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব হোসেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ হালদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাই টিভি বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, চ্যানেল এস প্রতিনিধি মোঃ সোহরাব হোসেন, জুলাই যোদ্ধা বরগুনা জেলা আহবায়ক মোঃ হান্নান মিয়া, জেলা ছাত্র সমন্বয়ক রেজাউল করিম, জুলাই যোদ্ধা নাসরিন আক্তার ও মোসাম্মৎ তানিয়া আক্তার ইভা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পশ্চিম বাওয়ালকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ নিজাম উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মশালার সূচনা হয়। পরে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়।

বদরখালী ইউনিয়নের ত্রিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, ও শিক্ষার্থীদের শেখার আগ্রহ বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন।

সবশেষে অতিথিবৃন্দ মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সকল শিক্ষককে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানসম্মত প্রাথমিক শিক্ষার লক্ষ্যে বরগুনায় শিক্ষক কর্মশালা

আপডেট সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫