ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বরগুনাতে স্থানীয় অংশীজনদের সাথে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শফিউল আলম। সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব অনিমেষ বিশ্বাস।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় প্রতিনিধি সহ স্থানীয় অংশীজনরা অংশগ্রহণ করেন।

সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা ম্যানেজার জনাব রকিবুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বরগুনা জেলার এপ্রিল থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত ছয় মাসের সার্বিক অগ্রগতি তুলে ধরেন।

এই সময়ে জেলার ৪২টি ইউনিয়নে মোট মামলা দায়ের হয়েছে ৬১৩টি — এর মধ্যে দেওয়ানী ৩৮৫টি এবং ফৌজদারী ২২৮টি। নিষ্পত্তি হয়েছে ৫৮২টি মামলা এবং সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে ৪৭৭টি।

এ সময়ে মামলার নিষ্পত্তির হার দাঁড়িয়েছে ৮৩ দশমিক ২৬ শতাংশ এবং সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ। বিচার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ ছিল ২২ দশমিক ১৮ শতাংশ।

গ্রাম আদালতের মাধ্যমে ছয় মাসে মোট ক্ষতিপূরণ আদায় হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৫৮ হাজার ৯৬ টাকা।

বিশ্লেষণে দেখা যায়, জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে আগের তিন মাসের তুলনায় ৩৩টি বেশি মামলা দায়ের হয়েছে, যা অগ্রগতির ইতিবাচক ইঙ্গিত বহন করে।

সভায় অংশগ্রহণকারীরা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাম আদালত বিষয়ক প্রচার-প্রচারণা বাড়ানোর পরিকল্পনা প্রণয়ন করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন

“গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিচ্ছে। দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচার নিশ্চিত করতে এটি অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। তাই গ্রাম আদালতকে আরও জনপ্রিয় করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

তিনি বিশেষভাবে ইসলামী ফাউন্ডেশন ও ইমাম প্রতিনিধিদের আহ্বান জানান যেন মসজিদে জুমার খুতবার আগে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে জনসচেতনতা মূলক বার্তা প্রদান করেন।

গ্রাম আদালত কার্যক্রমের প্রসার ও প্রচারণায় স্থানীয় অংশীজনদের এই সমন্বিত উদ্যোগ গ্রামীণ ন্যায়বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করবে — এমনটাই প্রত্যাশা সভায় উপস্থিত সকলের।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনাতে স্থানীয় অংশীজনদের সাথে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫