বোদা পাঁচপীর ইউনিয়নে উঠান বৈঠক, ৩১ দফা বাস্তবায়নে মাঠে বিএনপি’র ফরহাদ হোসেন আজাদ
- আপডেট সময় : ০৩:২৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ৩১২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলার ১০ নম্বর পাঁচপীর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন, ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন, প্রাথমিক সদস্য নবায়ন এবং সদস্য ফরম বিতরণ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
স্থানীয় নেতাকর্মীরা বলেন সরকারের দমন-পীড়ন এবং জনগণের ভোটাধিকারের সংকোচনের বিরুদ্ধে বক্তব্য দেন। তাঁরা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময়ের প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ বলেন, “৩১ দফা হচ্ছে ভবিষ্যতের বাংলাদেশ গঠনের রূপরেখা। বিএনপি ক্ষমতায় এলে একটি জনবান্ধব, জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করা হবে।”
ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দলীয় কার্যক্রম আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।













