পঞ্চগড়ে মুক্তিযোদ্ধা কর্তৃক অন্যের বন্দোবস্তের জমি দখল ও বাড়ি ভাঙচুরের অভিযোগ
- আপডেট সময় : ০৬:৩১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ৭৭৮ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি
অভিযোগ সূত্রে জানা যায় পঞ্চগড় আটোয়ারী উপজেলার ৬ নং ধামোড় ইউনিয়নের সোনাপাতিলা গ্রামের বাসিন্দা ভূমিহীন মোঃ মাহাতাব আলী (৫৬), গত ২০১৯ সালে, জে. এল. নং-১. খতিয়ান নং-১৭৪৩ দাগ নং-৮০৬০, কিসমত সোনা পাতিলা মৌজা থেকে সরকারের কাছ থেকে বন্দোবস্ত ১০ শতক জমির নিয়ে সেই জমির উপর বসবাস করে আসছে এমন’তা অবস্থায় একই ইউনিয়নের আওয়ামীলীগ পন্থী
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ (৮০), মুক্তিযোদ্ধার দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগম (৪৫), ছেলে মোঃ আনারুল(২০), গং ভূমিহীন মাহাতাব আলীর বন্দোবস্ত জমির উপর যে বাড়ি করেছে সেই বাড়ির উপর যখন তখন হামলা ও মামলা জানে মারার হুমকি এমনকি বাড়িঘর ভাঙচুর করে আসছে। এমন নির্যাতন সহ্য করে মাহাতাব ও তার পরিবার দীর্ঘদিন থেকে সহ্য ধৈর্য ধরে আছে। কিন্তু ভাববার বিষয় গত (১৪/১০/ ২০২৫ সোমবার) রাত আনুমানিক ৮ টার সময়, আওয়ামীলীগ পন্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ গং মাহাতাব আলীর বাড়ির ঘেড়া বেড়া ভাঙচুর করে এবং তাদেরকে জানে মারা সহ বাড়িতে মাদক ঢুকিয়ে দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকিও দেয়। এমনতা অবস্থায় ভূমিহীন মাহাতাব আলী, নিরুপায় হয়ে স্থানীয় বিভিন্ন মহলের কাছে জানালে বিষয়টি নিয়ে কেউই তার পক্ষে কথা বলতে চায় না। বীর মুক্তিযোদ্ধা প্রভাবশালী হওয়ায় সব জায়গাতেই হস্তক্ষেপ করে মাহাতাব আলী, কে হেনেস্তা করছে। নিরুপায় হয়ে অসহায় ভূমিহীন মোঃ মাহাতাব আলী, ২২-১০-২০২৫ তারিখ সকালে পঞ্চগড় জেলা প্রশাসক বরাবরের ন্যায্য বিচারের দাবিতে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ রয়েছে মাহাতাব আলী, ভূমিহীন হওয়ায় তাকে সরকারপক্ষ ১০ শতক জমি বন্দোবস্ত করে দিয়েছেন যাতে করে মাহাতাব আলী ও তার পরিবার নিয়ে বাড়ি করে থাকতে পারে।
সরজমিন ঘুরে ও স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ ও তার পরিবারের লোকজন সব সময় মানুষের সাথে খারাপ আচরণ করে।তাদের ক্রয়কৃত জমি থাকা সত্বেও জোর পুর্বক সরকারি খাস জমি অবৈধ ভাবে দখল করে আছে, এবং তারা লক্ষ লক্ষ টাকার সুদের ব্যবসা করে বলে শিকার করে মুক্তি যোদ্ধার দ্বিতীয় স্ত্রীর ছেলে আনারুল।













