ঢাকা ০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বেতাগীতে ভিডিপি প্রশিক্ষণ ভাতাসহ নানা অনিয়মের অভিযোগ আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ এর বিরুদ্ধে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ৩৮৩ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ২নং সদর ইউনিয়নে ভিডিপি (গ্রাম প্রতিরক্ষা দল) প্রশিক্ষণ ও ভাতা বিতরণে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ভিডিপি কার্যক্রমে ভাতা বিতরণ থেকে শুরু করে প্রশিক্ষণ সংক্রান্ত নানা ক্ষেত্রে অসাধু উপায়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেছেন ভাতা ভোগী সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভাতা ও ভিডিপি প্রশিক্ষণের ভাতা বিতরণে কারচুপি করে প্রকৃত সদস্যদের প্রাপ্য টাকা না দিয়ে ভুয়া (কাল্পনিক) নাম ব্যবহার করে ভাতা উত্তোলন করা হয়েছে।

এছাড়া জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানেও নিয়ম না মেনে অনিয়ম করা হয়েছে, যার ভিডিও প্রমাণ রয়েছে বলে জানা গেছে।

ভাতা ভোগী সদস্যদের অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে উত্তোলন করা হয়েছে, যেখানে সদস্য সংখ্যা ৪১ জন — নয় মাসে মোট প্রায় ৬,০০০ টাকা সংগ্রহ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন সময় ভাতা ভোগী সদস্যদের কাছ থেকে জরিমানা ও চাঁদা আদায় করে ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগে আরও বলা হয়, হোসনাবাদ মৌলিক প্রশিক্ষণের সময় প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে (মোট ৩,২০০ টাকা) উত্তোলন করা হয়, যার ভিডিও ফুটেজও সংরক্ষিত আছে।

এছাড়া পুরস্কার বিতরণের নাম করে ৮ জন সদস্যের কাছ থেকে ৫০০ টাকা করে মোট ৪,০০০ টাকা আদায় করা হয়েছে। বলা হয়েছিল ৩০টি ব্যানার ছাপানো হবে, কিন্তু বাস্তবে ১০টি ব্যানারই তৈরি করা হয়েছে।

এ বিষয়ে ভুক্তভোগী সদস্যরা জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অশোভন আচরণ ও একনায়কতান্ত্রিক আচরণের কারণে অনেকেই সভায় যোগ দিতে অনীহা প্রকাশ করছেন। তবে এ সকল ঘটনা অস্বীকার করেছেন আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ বেগম তিনি জানান আমার বদলি মুহূর্তে তারা এ সকল কিছু বলছে।

এ বিষয়ে বেতাগী উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতাগীতে ভিডিপি প্রশিক্ষণ ভাতাসহ নানা অনিয়মের অভিযোগ আনসার ভিডিপি কর্মকর্তা মমতাজ এর বিরুদ্ধে

আপডেট সময় : ০৯:০৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫