দেবরের শাবলের আঘাতে ভাবী নিহত!
- আপডেট সময় : ০৫:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

জমি-জমা বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষে প্রাণ গেল আন্জুয়ারা বেগম এক নারীর
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পারিবারিক জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাবীর ওপর দেবরসহ পরিবারের কয়েকজন সদস্যের হামলায় এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহতদের স্বজন মোঃ জামান সানাই দেবীগঞ্জ থানায় ৮ জনকে আসামী করে একটি লিখিত এজাহার দাখিল করেছেন। দেবীগঞ্জ থানায় মামলাটি নম্বর–২৬, তারিখ: ২৩/১০/২০২৫ ইং হিসেবে নথিভুক্ত করা হয়।

ঘটনাটি ঘটেছে গত ২২ অক্টোবর (বুধবার) দুপুর আনুমানিক ২টার দিকে, দেবীগঞ্জ উপজেলার ৫নং সুন্দরদিঘী ইউনিয়নের খারিজা গুয়াগ্রাম হাজরাডাঙ্গা ১৮ ঘর গ্রামে।
এজাহার সূত্রে জানা যায়, নিহত মোছাঃ আঞ্জুআরা বেগম (৩৫) এর স্বামীর বাড়ি ও আসামীদের বাড়ি পাশাপাশি অবস্থিত। জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ওইদিন আসামিরা দলবদ্ধ হয়ে আঞ্জুয়ারা বেগমের বাড়িতে প্রবেশ করে তার ছেলে রাহাত (১৫), রাহিন (১৫) ও স্বামী মোঃ ফরহাদ (৪০)-এর ওপর হামলা চালায়।
আসামী রহিদুল ইসলাম, আমিরুল ইসলাম, আইয়ুব আলী ওরফে আইবালী, আতিকুল ইসলাম, ফিরোজ ইসলাম, শরিফা বেগম, মরিয়ম বেগম ও ফাতেমা বেগম লোহার শাবল, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
হামলায় গুরুতর আহত আঞ্জুয়ারা বেগমকে প্রথমে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে নিউরো সার্জারি বিভাগের ১৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৬ অক্টোবর ২০২৫ (রবিবার) সকালে মৃত্যুবরণ করেন।
আঞ্জুয়ারা বেগমের মৃত্যুর খবরে এলাকায় নেমে আসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, “ঘটনার পরই আমরা মামলা গ্রহণ করেছি এবং প্রধান আসামি রহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের মৃত্যুর বিষয়টি বিজ্ঞ আদালতকে লিখিতভাবে জানানো হবে। এবং বাকি আসামীদের ধরতে অভিযান চলছে ।














১৭ঘর হবে ঠিকানা
আপনাকে ধন্যবাদ।