ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বরগুনায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট ডা. মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের প্রতিবাদে এবং তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।রবিবার (২ নভেম্বর ২০২৫) সকালে বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সেবা গ্রহীতা ও এলাকাবাসী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির।

মানববন্ধনে বক্তারা বলেন, ডা. রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে প্রতিবন্ধী ও অসুস্থ রোগীদের ফিজিওথেরাপি সেবা দিয়ে আসছেন। তার চিকিৎসা গ্রহণ করে বহু রোগী সুস্থতা ফিরে পেয়েছেন। তিনি রোগীদের প্রতি সদাচরণ, সময়মতো সেবা প্রদান এবং হাতে-কলমে ব্যায়াম শেখানোর মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন।তারা আরও অভিযোগ করেন, সম্প্রতি প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় মিস্ত্রীর বিরুদ্ধে অসাদাচরণের অভিযোগে কর্তৃপক্ষ তাকে বদলি করলেও, পরবর্তীতে ওই কর্মকর্তা প্রতিশোধমূলকভাবে ডা. রফিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ সংগঠিত করেছেন।বক্তারা বলেন, এই ষড়যন্ত্রমূলক অভিযোগের মাধ্যমে একজন নিবেদিতপ্রাণ চিকিৎসককে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তাই এই মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও ডা. রফিকুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা একযোগে আওয়াজ তোলেন।মানববন্ধনে রোগী, তাদের স্বজন ও এলাকাবাসীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। তারা ডা. রফিকুল ইসলামের দ্রুত পুনর্বহাল এবং দোষীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় প্রতিবন্ধী সেবা কেন্দ্রে ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫