ঢাকা ০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের খেতখামারে ছুটে যাচ্ছেন

ন্যায্যমূল্য ও ফার্মার্স কার্ডে নতুন সম্ভাবনার বার্তা দিলেন ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজদ

লালন সরকার, (পঞ্চগড়)
  • আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়-২ আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে ঘনিষ্ঠ মতবিনিময় করছেন। মাটি, মানুষ ও মাতৃভূমির প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি নিয়মিতভাবে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের খেতখামারে ছুটে যাচ্ছেন।মঙ্গলবার, ১৮ নভেম্বর নির্বাচনী এলাকায় বিভিন্ন মাঠে কৃষক-কিশানিদের সঙ্গে আলাপ-আলোচনায় অংশ নেন বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ।কৃষকদের উৎপাদন ও বিপণন সুরক্ষা, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং ফার্মার্স কার্ড–সংক্রান্ত সম্ভাবনা ও সুবিধা নিয়ে সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন তিনি।

কৃষকদের অভিজ্ঞতা, মতামত ও পরামর্শ জানতে গিয়ে তিনি জানান, গ্রামীণ কৃষির উন্নয়নে কৃষকদের অধিকার নিশ্চিত করা এবং সরকারি সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে ফার্মার্স কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।দিনভর বিভিন্ন মাঠে কৃষক-শ্রমিকদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের শ্রম, সংগ্রাম ও বাস্তব সমস্যার কথা শোনেন আজাদ। তিনি বলেন, কৃষকের ঘামে দেশের সমৃদ্ধি। সেই ঘামের গল্প জানলেই কৃষির উন্নয়ন পরিকল্পনা বাস্তবসম্মত হয়।স্থানীয় কৃষকেরা জানান, প্রার্থী হিসেবে শুধু প্রতিশ্রুতি নয়, বাস্তব সমস্যার সমাধান জানতে সরাসরি মাঠে এসে কথা বলায় তারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তাঁদের বিশ্বাস, এ ধরনের উদ্যোগ কৃষি–খাতের উন্নয়ন ও কৃষকের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।পঞ্চগড়-২ আসনে আসন্ন নির্বাচনে কৃষি বিষয়ক ইশতেহার ও মাঠপর্যায়ের কর্মসূচির কারণে ফরহাদ হোসেন আজাদ এখন আলোচনার কেন্দ্রে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের খেতখামারে ছুটে যাচ্ছেন

ন্যায্যমূল্য ও ফার্মার্স কার্ডে নতুন সম্ভাবনার বার্তা দিলেন ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজদ

আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫