ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

দুর্নীতি ও অনিয়মের কোনো ধরণের সহ্য করবেন না

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পঞ্চগড়ের সাংবাদিকদের মতবিনিময় সভা

লালন সরকার, বিশেষ প্রতিনিধি পঞ্চগড় ।
  • আপডেট সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ২৭০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী মোঃ সায়েমুজ্জামানের সঙ্গে পঞ্চগড় জেলার সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় নবাগত জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বক্তব্য রাখেন। তিনি দুর্নীতি ও অনিয়মের কোনো ধরণের সহ্য করবেন না বলে ঘোষণা দেন।নবাগত জেলা প্রশাসক সাংবাদিকদের আশ্বাস দেন যে, পঞ্চগড়ের সকল শ্রেণিপেশার মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণে সাংবাদিকদের সহযোগিতা পাবেন।সভায় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ পঞ্চগড় জেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের পঞ্চগড় জেলা শাখার সভাপতি শাহিন আলম আশিক, জ্যেষ্ঠ সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশন এবং কালবেলার সাংবাদিক মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার (বাংলাদেশ প্রতিদিন) এবং জেলার অন্যান্য গণমাধ্যম কর্মীরা।মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে লিখেন,👉 আমি আজ পঞ্চগড় জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব গ্রহণ করেছি। সম্মান বা পদ পদবি আল্লাহর পক্ষ থেকে আসে। আমি এই পদকে দায়িত্ব হিসেবে গ্রহণ করেছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারি। সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই।নবাগত জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে পঞ্চগড়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুর্নীতি ও অনিয়মের কোনো ধরণের সহ্য করবেন না

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে পঞ্চগড়ের সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫