ফরহাদ হোসেন আজাদের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ উঠেছে
পঞ্চগড়-২ ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ফেসবুক আইডি খোলার অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৩২৫ বার পড়া হয়েছে

লালন সরকার, দেবীগঞ্জ
পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনের বিএনপি’র ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের নামে ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগ উঠেছে।এ বিষয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, জাতীয় নির্বাচনের আগে তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে ও সম্মানহানি করার উদ্দেশ্যে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এসব ভুয়া আইডি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।তিনি আরও বলেন, জনগণ এসব ফেক আইডির অপপ্রচার বিশ্বাস করবে না। মিথ্যা তথ্য দিয়ে সাময়িকভাবে কারও সম্মানহানি করার চেষ্টা করা হলেও সত্যের পথে থাকলে জনগণ তা কখনো সমর্থন করবে না।ফরহাদ হোসেন আজাদ এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।এদিকে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে তিনি বর্তমানে নিজ এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।













