দেবীগঞ্জে অসুস্থ শ্রমিককে সহায়তায় এগিয়ে এলেন জাকির ও শ্রমিক সংগঠনের সদস্যরা
- আপডেট সময় : ০৯:৩৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৩৬৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা শাখা ট্রাক-ট্যাংকলরী-কাভার্ডভ্যান ও ট্রাক্টর পরিবহন শ্রমিক সমিতির রেজি নং- রাজ ২৬৪ নম্বর বাজার পয়েন্টের সরদার সাদ্দাম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি কাজে যেতে পারছেন না।সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা শাখা পরিবহন শ্রমিক সমিতির রেজি নং- রাজ ২৬৪ নম্বর কার্যালয়ে অসুস্থ শ্রমিক সাদ্দামের হাতে অনুদান তুলে দেন সংগঠনের সদস্য ও নেতা জাকির। সাদ্দাম দেবীগঞ্জের সবুজপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল লতিফের ছেলে।অনুদান পেয়ে শ্রমিক সাদ্দাম বলেন, এই সহায়তা আমার ও আমার পরিবারের জন্য অনেক উপকারে এসেছে। আমার মতো অসহায় পরিবারের পাশে সবাই যেন এভাবেই দাঁড়াতে পারে, এজন্য দোয়া চাই।তার অসুস্থতার সময়ে পাশে দাঁড়িয়েছেন সহকর্মী শ্রমিক সদস্যরা এবং সমিতির সড়ক সম্পাদক মোঃ জাকির হোসেন। শ্রমিক সদস্যরা নগদ অর্থ এবং শ্রমিক নেতা জাকির হোসেন এক বস্তা চাল দিয়ে সহযোগিতা করেন।
শ্রমিক নেতা মোঃ জাকির হোসেন বলেন, পঞ্চগড়-২ (বোদা–দেবীগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদের ভালো কাজের ধারাবাহিকতায় আমরা অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। কোন শ্রমিক বিপদে পড়লে আমি তার পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নেতা ফরহাদ হোসেন আজাদের প্রতি মানুষের সমর্থন আরও সুদৃঢ় করতে চাই।শ্রমিক নেতা জাকির দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, দেবীগঞ্জ উপজেলা শাখার পক্ষে কাজ করে আসছেন।













