এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে হকারকে কুপিয়ে হত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৬:১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ৪৭৭ বার পড়া হয়েছে

পীরগঞ্জ প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে আলআমিন (৩০) নামের এ হকারকে কুপিয়ে হত্যা করেছে নারিকেল বিক্রেতা। সোমবার রাত ৯টার দিকে পীরগঞ্জ রেল স্টেশনে এই ঘটনা ঘটে। সংশ্লিষ্ট রেলস্টেশন মাস্টার আব্দুল আজিজ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের শেষ বগিতে নারিকেল বিক্রেতা কর্তৃক পপকন বিক্রেতার মধ্যে বিবাদ হয় এক পর্যায়ে পপকন বিক্রেতা আলআমিন (৩০) কুপিয়ে যখন করে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেসে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। নিহত আলআমিন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন এ বিষয়ে রেলওয়ে থানায় মামলা হবে ।













