ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট

৮ দফা দাবিতে দেবীগঞ্জে নার্সদের কর্ম বিরতি

আতাউর রহমান দেবীগঞ্জ
  • আপডেট সময় : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫ ৩৪৪ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফারি কর্মকর্তারা। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তার কার্যালয়ের সামনে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) দেবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নার্স মিডওয়াইফদের দাবিগুলোর মধ্যে রয়েছে ,স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।

নার্সদের পরবর্তী উচ্চতর পদ (৯ম থেকে ৪র্থ গ্রেড) পর্যন্ত পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে দ্রুত ৯ম গ্রেডে উন্নীত করা।ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং সব গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা।বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং/মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন।অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।নার্স–মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান ও নার্সিং ইউনিফর্ম পরিবর্তন।শয্যা, রোগী ও চিকিৎসক সংখ্যার অনুপাতে নার্স মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা।

কর্মসূচিতে নার্সিং সুপারভাইজার শিউলি আক্তার, নার্সিং ইনচার্জ শিল্পী খাতুন, নার্সিং ইনচার্জ ঝরনা বেগমসহ সকল সিনিয়র স্টাফ নার্স উপস্থিত ছিলেন।

এ সময় নার্সিং সুপারভাইজার শিউলি আক্তার বলেন, তাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ধাপে ধাপে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি জানান, প্রয়োজন হলে তারা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করতে বাধ্য হবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আট দফা দাবিতে অবস্থান ধর্মঘট

৮ দফা দাবিতে দেবীগঞ্জে নার্সদের কর্ম বিরতি

আপডেট সময় : ১১:৪৮:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫