ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন আসাদুজ্জামান নূর আসাদ ও মাহাফুজার রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ ৪৫৮ বার পড়া হয়েছে

লালন সরকার, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়–২ (বোদা–দেবীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকধারী প্রার্থী হিসেবে তরুণ নেতা আসাদুজ্জামান নূর আসাদের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক মাহাফুজার রহমানকে পঞ্চগড়–১ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ মনোনয়ন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।মোঃ মাহাফুজার রহমান পঞ্চগড়ের ধাক্কামারা এলাকার দর্জিপাড়া গ্রামের মোঃ আজিজুর রহমান এর পুত্র। তিনি গণঅধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাহাফুজার রহমান বলেন, দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–১ আসনে মনোনয়ন দিয়েছে, আমি জনগণ ও দলের স্বার্থে সেই সম্মান অটুট রাখতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে অংশ নিতে চাই, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পঞ্চগড়ের ভোটারদের অধিকার ফিরিয়ে আনার এক নতুন ইতিহাস হয়ে ওঠে ।আসাদুজ্জামান নূর আসাদ দেবীগঞ্জ উপজেলার সন্তান। তাঁর বাড়ি টেপ্রীগঞ্জ বাজার সংলগ্ন ১নং চিলাহাটি ইউনিয়নের ভেলাকোবা গ্রামে। তিনি মো. আইনুল হকের একমাত্র ছেলে। বর্তমানে তিনি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ–যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান নূর আসাদ বলেন,দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–২ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষায় কাজ করতে চাই, বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। নির্বাচন শুধু অংশগ্রহণের বিষয় নয়-এটি একটি বড় চ্যালেঞ্জ। আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে। দলের মর্যাদা বজায় রেখে মাঠে কাজ করবো। আমার বিশ্বাস, পঞ্চগড়–২ আসনের মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচন করবে। ইনশাআল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে খুব শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঞ্চগড়ে গণঅধিকার পরিষদের মনোনয়ন পেলেন আসাদুজ্জামান নূর আসাদ ও মাহাফুজার রহমান

আপডেট সময় : ১২:২২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫