ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

বরগুনায় নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পৃথক কর্মসূচি পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধিঃ

সেবা ও শিক্ষাখাতে চলমান সংকট নিরসন এবং পেশাগত দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে বরগুনায় নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পৃথক কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে নার্সরা প্রতীকী শাট-ডাউন পালন করেন। ‘নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে তিন অধিদপ্তরে অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদ এবং ৮ দফা দাবির বাস্তবায়ন’—এ দাবিতে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) বরগুনা জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে নার্সরা বলেন,পেশাগত উন্নয়ন ব্যাহত হয় এমন কোনো সিদ্ধান্ত নার্স সমাজ মেনে নেবে না। ৮ দফা দাবি বাস্তবায়নই হলো আমাদের ন্যায্য অধিকার। অপরদিকে একই দিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বরগুনা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড অবিলম্বে বাস্তবায়ন—এই একদফা দাবিতে তারা হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচি করেন। নেতৃবৃন্দ বলেন,আমাদের যোগ্যতা ও দায়িত্বের সাথে সামঞ্জস্য রেখে ১০ম গ্রেড বহাল রাখতে হবে। দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো বাস্তবায়ন হয়নি। দুই কর্মসূচির কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আংশিক ব্যাহত হলেও জরুরি সেবায় প্রভাব পড়েনি বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সংগঠনগুলো জানিয়েছে, দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পৃথক কর্মসূচি পালিত

আপডেট সময় : ১১:৪৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫