ফুলঝুড়ি প্রাথমিক বিদ্যালয় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক শেষ পাঠদান অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
আজ ৩০ নভেম্বর ২০২৫ খ্রি., বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং এ বছরের শেষ শ্রেণির পাঠদান সম্পন্ন হয়েছে। শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শেষে নতুন পথে পা বাড়ানো শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি ছিলো আনন্দ, আবেগ ও ভালোবাসায় ভরপুর। বিদায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীর মাঝে ছিলো মায়া, স্নেহ ও শুভাকাঙ্ক্ষায় ভরা এক অনন্য পরিবেশ। শিক্ষকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান। বিদায়ী শিক্ষার্থীরাও বিদ্যালয়, শিক্ষক ও সহপাঠীদের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহাতাব হোসেন, সহকারী শিক্ষকবৃন্দ এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।













