ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ১৪৭ বার পড়া হয়েছে

লালন সরকার, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কমিটি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড়-২ আসনের এনসিপি প্রার্থী মোঃ মাসুদ পারভেজ এবং সঞ্চালনা করেন জাতীয় নাগরিক পার্টির সদস্য ওয়াশিস আলম। উপজেলা জুড়ে দলটির নেতাকর্মী ও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। আলোচনা সভার আগে তিনি করতোয়া ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এনসিপি কার্যালয় পরিদর্শন করেন।প্রধান অতিথি সারজিস আলম বলেন,উত্তরের জেলা পঞ্চগড়-১ আসনে আটোয়ারী উপজেলা থেকে ৫৪ বছরে কোন সংসদ সদস্য ছিল না। পঞ্চগড়-২ আসনে বিগত ৫৪ বছরের বাংলাদেশ সৃষ্টির পরবর্তী ইতিহাসে অভাগা দেবীগঞ্জ উপজেলা থেকে কোন সংসদ সদস্য হয়নি। পঞ্চগড়ে-১ আসনের আটোয়ারী উপজেলা যেমন একটা বাজে বৈষম্যের মধ্য দিয়ে গিয়েছে, পঞ্চগড় ২ আসনের দেবীগঞ্জ উপজেলাও তেমনি ভাবে বৈষম্যের শিকার। নেতা যদি জনগণের দুঃখ – দুর্দশা বুঝে তাহলে উপজেলা কোনো সমস্যা না। বর্তমান স্থানীয় সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে দশটি জেলার নাম লিস্ট করা হচ্ছিল যেগুলোর উল্লেখযোগ্য তেমন কোন উন্নয়ন হয়নি।বিগত সময় তদবির না করায় তেমন বরাদ্দ আনতে পারেন নি। অর্থাৎ যে জেলায় যতটুকু প্রাপ্য ওই জায়গায় ওই ধরনের হেডম ওয়ালা এমপি মন্ত্রী না থাকলে প্রাপ্য অধিকার টুকু ও নিয়ে আসা সম্ভব হয় না। সারজিস আলম আরও বলেন, দেবীগঞ্জে একজন এমপি প্রয়োজন। তিনি জনগণের উদ্দেশ্যে সকল দল-মত নির্বিশেষে একযোগে এই দাবির কথা উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য

আপডেট সময় : ০৪:৫৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫