ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত

লালন সরকার, বিশেষ প্রতিনিধি, (পঞ্চগড়)
  • আপডেট সময় : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে

লালন সরকার, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহিনুর রহমান জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-এর নতুন প্রধান সমন্বয়ক হিসেবে পদ পেয়েছেন।রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বর থেকে এনসিপি’র কমিটি প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শাহিনুর রহমানের উপস্থিত না থাকায় প্রথমে তার নাম প্রকাশ করা হয়নি, তবে পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম মোবাইলের মাধ্যমে তার নাম ঘোষণা করেন।পদপ্রাপ্তির পর ১ ডিসেম্বর শাহিনুর রহমান তার ফেসবুক আইডিতে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে পদ-পদবী পাওয়ায় উৎসাহ প্রকাশ করেন।

এ বিষয়ে ইউপি সদস্য শাহিনুর রহমান বলেন, তার পরিবার বিএনপির সাথে যুক্ত হলেও, দীর্ঘদিন তিনি বিএনপিকে ভালোবেসে আসছিলেন। তিনি বলেন, এনসিপি’র কার্যক্রমে তার আগ্রহ এবং দলের মানসিকতা তাকে এই দলে যুক্ত হওয়ার প্রেরণা দিয়েছে। দলের কার্যক্রম ভালো ও মানুষকে উৎসাহিত করার জন্য তিনি নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাবেন। শাহিনুর রহমান আরও জানান, পঞ্চগড়-২ এনসিপি প্রার্থী মোঃ মাসুদ পারভেজের হাত ধরেই তিনি এই দলে যোগদানের সুযোগ পেয়েছেন।এ বিষয়ে পঞ্চগড়-২ আসনের এনসিপি প্রার্থী মোঃ মাসুদ পারভেজ বলেন, সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের প্রধান সমন্বয়ক হিসেবে ইউপি সদস্য শাহিনুর রহমানকে পদ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তিনি অনুষ্ঠানস্থলে উপস্থিত না থাকায় তার নাম তাৎক্ষণিকভাবে ঘোষণা করা হয়নি। পরবর্তীতে তাকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত

আপডেট সময় : ১০:৪০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫