ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:

গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনগণের দোরগোড়ায় সহজলভ্য করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বরগুনায় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি ও কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করে জেলা প্রশাসন বরগুনা। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত), স্থানীয় সরকার বরগুনা জনাব অনিমেষ বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সজল চন্দ্র শীল। বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সোহেল হাফিজ। এছাড়াও কর্মশালায় অংশ নেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলা পর্যায়ের কর্মকর্তারা, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী সাদিয়া আক্তার সুমী, মো: সুজন মিয়া, আকাশ হালদার প্রোগ্রাম ও ফাইন্যান্স এসিস্ট্যান্ট  উপস্থিত ছিলেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রকিবুল ইসলাম। কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যকরভাবে চালু হলে গ্রামাঞ্চলে ক্ষুদ্র-বিবাদ দ্রুত মীমাংসা হবে এবং সাধারণ মানুষ আদালতের ঝামেলা ছাড়াই ন্যায়বিচার পাবে। অংশগ্রহণকারীরা গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে সমন্বিত প্রচারণা, প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫