বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:৪৬:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১৭৫ বার পড়া হয়েছে

বরগুনা প্রতিনিধি:
বরগুনা সদর উপজেলার ১নং বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম হাতেম আলী আকন-এর বংশধর ও মরহুম ফজলুর রহমান আকন-এর সুযোগ্য পুত্র, বিশিষ্ট সমাজসেবক মোঃ জহিরুল হক পান্না আকন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন। সন্ধ্যায় নিজ বাড়ি প্রাঙ্গণে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় দলমত নির্বিশেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, “হাতেম আলী আকন ও ফজলুর রহমান আকন পরিবার এ অঞ্চলের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছে। মানবিক ও উন্নয়ন চিন্তায় সমৃদ্ধ পান্না আকন চেয়ারম্যান হলে বদরখালী ইউনিয়নে নতুন উন্নয়নের দিগন্ত উন্মোচিত হবে।
এ সময় এলাকার সুশীল সমাজ ও স্থানীয় জনগণ আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ জহিরুল হক পান্না আকনকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন জানান এবং তার প্রতি আস্থা প্রকাশ করেন।
মোঃ জহিরুল হক পান্না আকন মতবিনিময় সভায় বলেন, বংশের সন্মান রক্ষা ও এলাকার উন্নয়নই আমার একমাত্র লক্ষ্য। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে বদরখালী ইউনিয়নকে একটি আধুনিক ও সেবাধর্মী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
আসন্ন নির্বাচনে পান্না আকনের প্রার্থিতা ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।












