ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

ডোমারে নারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল; মরদেহ উদ্ধার করেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে

এমদাদুল হক মাসুম, ডোমার উপজেলা প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার উপজেলায় ফোয়ারা সুলতানা(৫৩) নামে এক নারীর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে ধুম্রজাল।পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।

বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) বেলা দুইটার দিকে উপজেলার গোমনাতী পাঙ্গাঁ সড়কের স্কুলপাড়া গ্রামের আবু সাঈদের নির্মাণাধীন বাড়ীর সামনে ঘটনাটি ঘটে। মৃত ফোয়ারা সুলতানা ভোগডাবুড়ী ইউনিয়নের উত্তর গোসাইগঞ্জ এলাকার মৃত রহমত আলীর স্ত্রী। মৃত নারীর ছেলে জাফর ইকবাল জানান, আমার মা একাই বাড়ীতে থাকেন। আমি ব্যবসায়ীক কারনে পরিবার সহ জলঢাকায় থাকি। মা মাঝে মধ্যে আমার বাসায় যাওয়া আসা করতো। আজ লোক মারফত খবর পেয়ে ঘটনাস্থলে এসে মায়ের মরদেহ দেখতে পেলও কিভাবে মারা গিয়েছেন তা এখনও জানতে পারিনি। এ বিষয়ে ডোমার থানার এসআই মিজানুর রহমান এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বেলা দুইটার দিকে জনৈক ব্যক্তি দুর্ঘনা হয়েছে দাবী করে পানীর জন্য চিৎকার করলে এলাকাবাসী তার আত্ম চিৎকার শুনে পানি নিয়ে এসে দেখতে পায় একজন নারী অচেতন অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন। তাৎক্ষনিক উপস্থিত লোকজন চিৎকার করা লোকের কথা অনুযায়ী চিকিৎসার জন্য উক্ত নারীকে ভ্যানে তুলে দেন। ভ্যানটি কিছুদুর যাওয়ার পর মহিলাটির সাথে কেও না থাকায় ভ্যানচাল পূর্বের স্থানেই অচেতন মহিলাটিকে নামিয়ে দিয়ে চলে জান। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ও স্থানিয় জনপ্রতিনিধি ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক তদন্তের পর মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ডোমার থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই কাজল কুমার রায় মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহের সাথেথাকা এনআইডি কার্ডে পরিচয় দেখে স্বজনদের খবর দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া জনৈক লোকটিকে সনাক্তের চেষ্টা চলছে এবং মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডোমারে নারীর মৃত্যু নিয়ে ধুম্রজাল; মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ০২:৪১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪