ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

নীলফামারীতে মাদ্রাসার মোহতামিমকেজোর করে পদত্যাগের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সেলিম রেজা জেলা প্রতিনিধি নীলফামারী
  • আপডেট সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪ ২৫২ বার পড়া হয়েছে

নীলফামারী সদর উপজেলার টেক্সটাইলের আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা/এতিমখানার মোহতামিম (পরিচালক) মাও: আমিনুল্লাহকে জোর করে পদত্যাগ করানোর প্রতিবাদে জেলা প্রশাসক বরাবার স্মারকলিপি প্রদান করেছে ম্যানেজিং কমিটির একাংশ সদস্য ও স্থানীয়রা। রোববার (১লা ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবদুস সামাদ শিকদারের মাধ্যমে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৬ সেপ্টেম্বর ওই মাদ্রাসার শিক্ষক মাও: ইমামুল ইসলাম, আতাউল্লাহ এবং সাজিদুল ইসলাম মাদ্রাসার কিছু ছাত্রদেরকে উষ্কে দিয়ে ৪২ বছরের প্রতিষ্ঠাতা মোহতামিম মাও: আমিনুল্লাহকে একটি কক্ষে তিন ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পদত্যাগ না করলে কক্ষ থেকে বের হতে দিবেন বলে জানান। পরে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে পদত্যাগ করান। উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রনে পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হবিবর রহমান চৌধুরীকে সকল সদস্যকে ডেকে সভা করার নির্দেশ প্রদান করেন। সভায় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ হবে সেটি চুড়ান্ত বলে গণ্য হবে বলে জানান।

কিন্তু সভাপতি এ পর্যন্ত কোনো সভার আয়োজন করেননি এবং কমিটির কোনো সদস্যকে ডাকেননি। এমনকি মাদ্রাসার বেহাল দশা থেকে উত্তির্ন হতে শিক্ষার্থীরা সভাপতিকে একাধিকবার জানালেও কোনো পদক্ষেপ নেয়নি। সভাপতি তাদের পরিবারের লোকজনকে দিয়ে মাদ্রাসা পারিবারিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। এরকম পরিস্থিতি থেকে উত্তির্ণ হতে মাদ্রাসার ম্যানেজিং কমিটির গুটি কয়েকজন ছাড়া সকল সদস্য ও স্থানীয়রা পুনরায় মাও: আমিনুল্লাহকে মোহতামিম নিযুক্ত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানান স্মারকলিপিতে।

স্মারকলিপি প্রদানের সময় ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আসাদুল হক শাহ্, আফতাব উদ্দিন সরকার টুকু, মাসুম কবিরাজ, মামুন বসুনিয়া, গোলাম রব্বানী, আবুল হোসেন, স্থানীয় ব্যক্তি আব্দুল হালিম খান, জাহিদুল ইসলাম, সাবেক মেম্বার সিদ্দিক, ফয়সাল হুজুর, ভুট্টু সহ স্থানীয় আরও অনেকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে মাদ্রাসার বর্তমান পরিচালক  মাও: মোহাম্মদ আলী বলেন, মাদ্রাসাটি কমিটির মাধ্যমে পরিচালিত হয়। পূর্বের মোহতামিম (পরিচালক) স্বেচ্ছায় পদত্যাগ করে চলে গেছেন। তিনি মাদ্রাসার কোনো আয় ব্যয়ের হিসাব দেননি। এখন তিনি চলে গিয়ে নানা ষড়যন্ত্র করছে। এব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নীলফামারীতে মাদ্রাসার মোহতামিমকেজোর করে পদত্যাগের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১১:৪৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪