ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ৩৩৮ বার পড়া হয়েছে

সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধিঃ

আলু সেচ মৌসুমে জয়পুরহাটের বিভিন্ন এলাকার মাঠ থেকে চুরি হচ্ছে গভীর নলকুপের বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার। সম্প্রতি আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের একটি ছ-মিল থেকে ট্রান্সফরমার চুরি হয়। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আক্কেলপুর উপজেলা ভিকনী গ্রামের হেলাল প্রামাণিকের ছেলে নয়ন প্রামানিক ও ক্ষেতলাল উপজেলার ফাসিতলা গ্রামের মজনু মন্ডলের ছেলে সুমন মন্ডল। গত ৭ ডিসেম্বর গভীর রাতে আক্কেলপুর উপজেলার কেচের মোড়ের মাসুদুর রহমান নামের এক ব্যক্তির ছ-মিল থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এ ঘটনায় ১০ ডিসেম্বর থানায় মামলা দায়ের হলে ভিকনী থেকে নয়ন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গতরাতে ক্ষেতলাল উপজেলার ফাসিতলা থেকে সুমন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ মইনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জয়পুরহাটে ট্রান্সফরমার চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ

আপডেট সময় : ১১:১৭:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪