ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

চিতলমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা দায়ের

সোহেল রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ৫২৮ বার পড়া হয়েছে

বাগেরহাটের চিতলমারী থানার পুলিশ ২৫ বছর বয়সী গৃহবধূ হেনা আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার (০৫ নভেম্বর) দুপুরে হেনার মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। মৃত হেনা আক্তার উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের ঘোলা গ্রামের আরিফ শিকদারের স্ত্রী।

পারিবারিক সূত্র ও গ্রামবাসীর তথ্য অনুযায়ী, গত সোমবার (০৪ নভেম্বর) রাতে স্থানীয় দলুয়াগুনি গ্রামের জাফর শেখের ছেলে সাব্বির শেখের (২২) সঙ্গে হেনার পরকীয়ার বিষয়ে সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। পরদিন, মঙ্গলবার সকালে স্বামীর ঘরে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় হেনার মরদেহ দেখতে পান গ্রামবাসীরা। পরে তারা পুলিশকে খবর দেন।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শাহাদাত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চিতলমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অপমৃত্যুর মামলা দায়ের

আপডেট সময় : ০৪:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪