ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জনসাধারণের জন্য ০৭ টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

ইসমাইল হোসেন ঢাকা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ২১৯ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জনসাধারণের জন্য ০৭ টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। প্রতি বছর এ দিনটি বাঙ্গালী জাতি বিশেষভাবে পালন করে থাকে। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী আনুষ্ঠানিকভাবে বাঙ্গালী জাতির নিকট আত্মসমর্পণ করে, ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এ উপলক্ষে প্রতি বছর দিবসটি যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালন করা হয়। এরই প্রেক্ষিতে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ জাহাজ ‘বিসিজিএস পোর্টেগ্রান্ডে’(চাঁদপুর লঞ্চঘাট), ‘বিসিজিএস শেটগাং’ (মুন্সিগঞ্জ লঞ্চঘাট) পূর্ব জোনের ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ (পতেঙ্গা, চট্টগ্রাম),‘বিসিজিএস রূপসী বাংলা’ (বিসিজি বেইস চট্টগ্রাম) পশ্চিম জোনের ‘বিসিজিএস কামরুজ্জামান (মোংলা), ‘বিসিজিএস অপরাজেয় বাংলা’ (খুলনা) এবং দক্ষিণ জোনের ‘বিসিজিএস সোনার বাংলা’(ইলিশা ঘাট, ভোলা) ১৬ ডিসেম্বর ১৪০০ ঘটিকা হতে ১৬৩০ ঘটিকা পর্যন্ত সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য ১৪০০ ঘটিকা থেকে জাহাজ পরিদর্শন করতে উক্ত এলাকার এবং আশেপাশের উল্লেখযোগ্য সংখ্যক নারী পুরুষ আগমন করেন। এতে করে সাধারণ মানুষের কোস্ট গার্ডের জাহাজ ঘুরে দেখা এবং জাহাজের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার সুযোগ হয়। এছাড়াও জাহাজসমূহ সম্পর্কে মানুষের কৌতুহল এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন দ্বায়িত্বশীল কর্মকর্তাগণ। জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জনসাধারণের জন্য ০৭ টি জাহাজ উন্মুক্ত করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

আপডেট সময় : ০২:২৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪