ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

শরণখোলা-বেনাপোল রুটে পরিবহন চালুর দাবিতে মানববন্ধন

সোহেল রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ১১৫৮ বার পড়া হয়েছে

মোড়েলগঞ্জ-শরণখোলার স্থানীয়রা মঙ্গলবার সকালে ফেরিঘাট সংলগ্ন এলাকায় পরিবহন গাড়ি চালুর দাবিতে মানববন্ধন করেছেন। এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে শরণখোলা-বেনাপোল রুটে একাধিক পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। বাগেরহাট মালিক সমিতির অভ্যন্তরীণ কোন্দলের কারণে দূর-পাল্লার পরিবহন বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার হাজার হাজার মানুষ। বিশেষ করে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সমস্যায় পড়েছেন।

বক্তারা দাবি করেন, এই সংকট অবিলম্বে সমাধান করে শরণখোলা-মোড়েলগঞ্জ-বেনাপোল রুটে পরিবহন চালু করার জন্য মালিক সমিতির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তৃতা দেন ব্যবসায়ী রোকনউদ্দিন, যুবদল নেতা ডালিম মুন্সী, শাহিন বেপারী, হুমায়ুন কবির, ইসলামী আন্দোলনের উপজেলা নেতা গিয়াস উদ্দিন, পলাশ হাওলাদার, রুম্মান হাওলাদার এবং হালিম ফরাজী।

মানববন্ধনটি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তারা আশা করছেন, তাদের এই দাবির প্রতি দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শরণখোলা-বেনাপোল রুটে পরিবহন চালুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪