ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজির মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫ ২১১ বার পড়া হয়েছে

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ ও তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) নামের শিক্ষকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা ভাতিজি। শুক্রবার রাতে ও শনিবার সকালে পৌর শহরের ভেলাতৈড় জামতলি ও পীরগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তারুল পৌর শহরের ভেলাতৈড় ভদ্রপাড়া এলাকার মৃত আলাউদ্দিনে ছেলে এবং তোজাম্মিন শাহনাজ রেবু মিত্রবাটী এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারপারের সময় একটি মোটরসাইকেল মুক্তারুল ইসলামকে ধাক্কা দেয়। এতে গুরুত্বর আহত হন তিনি। স্থানীয়রা মোটরসাইকেল চালক সৌরভ ও বৃদ্ধ মুক্তারুল ইসলামকে উদ্ধার করে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মুক্তারুলের শারিরীকি অবস্থা বেগতিক হওয়ায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে শনিবার সকালে চাচার মৃত্যুর খবর শুনে দেখতে যাওয়ার সময় মিনিবাসের ধাক্কায় তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের মৃত্যু হয়েছে। ওসি তাজুল ইসলাম আরো জানান, তোজাম্মিন শাহনাজ রেবু সহ তার পরিবারের অন্যান্য সদস্যরা চার্জার ভ্যান যোগে ভেলাতৈড় যাওয়ার সময় পীরগঞ্জ থানার সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনিবাস চার্জার ভ্যানটিকে ধাক্কা দেয়। শাহনাজ রেবু ঘটনাস্থলেই মারা যান। গুরুত্বর আহত হন আরা ৩ জন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। পীরগঞ্জ থানা পুলিশ ঘাতক মিনিবাসটি জব্দ করেছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় চাচা ভাতিজির মৃত্যু

আপডেট সময় : ১২:৩৯:১০ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫