ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

নবাবগঞ্জে স্কুলছাত্র অপহরণের পর দোহারে ৫ অপহরণকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ ৪৪৭ বার পড়া হয়েছে

দোহার ( ঢাকা) প্রতিনিধি.

ঢাকার নববগঞ্জের বান্দুরা এলাকা থেকে প্রতিক সরকার নামে ১৩ বছরের এক স্কুলছাত্রকে মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনায় ৫ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন গাড়ি চালক। প্রতিক সরকার বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র। সে উপজেলার বান্দুরা এলাকার সঞ্জয় কুমার সরকারের ছেলে। আটককৃতরা হলেন,শরীয়তপুর নড়িয়া থানার বাসিন্দা পারভেজ আহমেদ(৪০), যাত্রাবাড়ি এলাকার মোক্তার হোসেন আকাশ (৩৯), মুন্সিগঞ্জের লৌহজং এলাকার আতিক হাওলাদার আরিফ (৪৪) , ঢাকার জুরাইন এলাকার জুম্মন খান (৪১) ও গাড়ি চালক চাঁদপুরের বরইনাও এলাকার বাসিন্দা মিজান (৫৩)।

অপহৃত প্রতিক সরকার জানায় বুধবার সকাল ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে একব্যক্তি তার বাবার বন্ধু পরিচয়ে ডেকে নিয়ে গাড়িতে তোলে। এসময় শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে গাড়িটি দ্রুত গতিতে দোহারের দিকে রওনা দেয়। পরে পুলিশ খবর পেয়ে ফুলতলা ফাড়ির সামনে ব্যারিকেড দিয়ে গাড়িটি আটক করে। এসময় গাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে গাড়ির ভেতরে থাকা ড্রাইভারসহ মোট ৫ জনকে আটক করে পুলিশ। এমন ঘটনায় ফাড়ির সামনে জরো হয়ে আসামিদের বিচারের দাবি জানান ছাত্রসহ স্থানীয় জনতা। এঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় শিশুটির বাবা সঞ্জয় কুমার সরকার। তবে কি কারণে শিশুটিকে অপহরণ করা হয়েছিলো তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় দোহার সার্কেল এর সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম। তিনি বলেন,পুলিশ এই ঘটনায় ৫ জনকে আটক করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নবাবগঞ্জে স্কুলছাত্র অপহরণের পর দোহারে ৫ অপহরণকারী আটক

আপডেট সময় : ০৩:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫