ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বোদা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দাম নেওয়ায় জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২৮৫ বার পড়া হয়েছে

বোদা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দাম নেওয়ায় জরিমানা

আতাউর রহমান বিশেষ প্রতিনিধি ।

পঞ্চগড়ের বোদা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানদারকে জরিমানা করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও বোদা থানা পুলিশ বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।অভিযানে মূল্য তালিকা না থাকা এবং অতিরিক্ত দামে সোয়াবিন তেল বিক্রির অপরাধে বেশ কয়েকটি দোকানকে জরিমানা করা হয়। মোঃ আব্দুল কুদ্দুস মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় ২,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া আকাশ মশলা ভাণ্ডার, রাজু মুদিখানা ও আনারুল স্টোর অতিরিক্ত দামে সোয়াবিন তেল বিক্রি ও ক্রয়-বিক্রয়ের ভাউচার না থাকার কারণে ১৫,০০০ টাকা জরিমানা গুনতে হয়। মেসার্স মাশরুর আলম রাজুকে ক্রেতাদেরকে তৈল বিক্রির মেমো না দেওয়ার অপরাধে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।সেনাবাহিনী ও প্রশাসন কঠোর বার্তা দিয়েছে যে, বাজারে নিয়ম মেনে পণ্য বিক্রি করতে হবে এবং প্রতিটি দোকানে মূল্য তালিকা ঝুলিয়ে রাখতে হবে। বাজার মনিটরিং নিয়মিত চলবে বলে জানিয়েছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বোদা বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান মূল্য তালিকা না থাকায় ও অতিরিক্ত দাম নেওয়ায় জরিমানা

আপডেট সময় : ০৪:২৯:৩০ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫