ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শন বরগুনা সদরের চারটি ইউনিয়নে বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত! 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ৭৩৮ বার পড়া হয়েছে

সুমন শেখ রাজবাড়ী প্রতিনিধি:

পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ১ মাস যাবত ফেরী চলাচল ব্যাহত হচ্ছে। এখনও চালু হয়নি ড্রেজিং কার্যক্রম। পাটুরিয়া ফেরীঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে, পদ্মা নদীর মাঝখানে একাধিক ডুব চর সৃষ্টি হওয়ায় এমন অবস্থা হয়েছে বলে জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে ফেরীগুলো প্রায় ২ কিলোমিটার ভাটি পথ ঘুরে চলাচল করছে। তাতে একদিকে বেড়েছে তেল খরচ অপর দিকে যাত্রী ও যানবাহন পারাপারে সময় লাগছে প্রায় দ্বিগুন। স্বাভাবিক সময়ে একটি ফেরী পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটে পৌছাতে সময় লাগে ৩০-৩৫ মিনিট কিন্তু পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে তা বেড়ে সময় লাগছে ৫০-৬০ মিনিট।

যাত্রী ও চালকরা বলছেন, অপরিকল্পিত ড্রেজিং করার কারণে প্রতি বছর শীত মৌসুমে এমন পরিস্থিতি সৃষ্টি হয়। কারণ হিসেবে বলা হচ্ছে, ড্রেজার দিয়ে চ্যানেল থেকে মাটি কেটে, সেই মাটি আবার ফেলা হয় চ্যানেলের পাশে। যার কারণে স্রোতের টানে এই মাটি পুনরায় এসে চ্যানেল ভরাট হয়।

আর বিআইডব্লিউটিসির আরিচা জোনের ডিজিএম নাসির উদ্দীন জানান, খুব শীগ্রই ড্রেজিং করে চ্যানেল থেকে মাটি অপসারণ করা হবে। এতে সময় ও ভুগান্তি দুটোই কমবে।

বিআইডব্লিউটিসির সুত্রে জানা যায়, বর্তমানে দুইপাড়ে ৪টি করে মোট ৮টি ফেরীঘাট ও ট্রাফিকে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরী দিয়ে চলাচল সচল রাখা হয়েছে এই নৌরুট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নাব্যতা সংকটের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরী চলাচল ব্যাহত! 

আপডেট সময় : ০৮:২৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪