ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
বরগুনায় ফুলঝুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিঘ্নে তৃতীয় প্রান্তিক পরীক্ষা অনুষ্ঠিত পীরগঞ্জে পরকীয়া অপবাদে দিনভর গৃহবধু নির্যাতন, ভোরে মিলল ঝুলন্ত মরদেহ সামাজিক যোগাযোগ মাধ্যম ও AI-র অপব্যবহার রোধে পঞ্চগড়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

জৈন্তাপুরের ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত দি মেঘালয় টি স্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এইচ এম মিছবাহ উদ্দিন সিলেট (জৈন্তাপুর প্রতিনিধি)
  • আপডেট সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৭৫৯ বার পড়া হয়েছে

গতকাল ৬ই মে মঙ্গলবার দুপুর ২টায় চারিকাটা ৫মৌজাবাসীর আয়োজনে চারিকাট দাখিল মাদ্রাসা সংলগ্ন লালাখাল চতুল রাস্তার পাশে বিশাল এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সাবেক আমির নাজমুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন ৩নং চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, সাবেক চেয়ারম্যান

সিলেট মহা নগর জমিয়তে উলামায়ে ইসলামের নির্বাহী সদস্য
হাঃ মাওঃ শরিফ উদ্দিন সাহেব, শাহ্আলম চৌধুরী তোফায়েল, সিলেট জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক আলতাফ হোসেন বিলাল।

মানববন্ধনে মেসার্স খাদিজা বহুমুখী ফার্মের ইজারাকৃত ও দি মেঘালয় টি স্টেটের ইজারা বাতিল করণ ও দীর্ঘ কয়েক যুগ ধরে স্থায়ীভাবে বসবাসকারী পরিবারদের নামে স্থায়ী ভাবে সরকারি বন্দোবস্ত প্রদানের জোর দাবী করা হয়।বক্তারা বলেন ২০১১ সালে দি মেঘালয় টি স্টেটের সরকারি ইজারার ২৬নং অনুচ্ছেদ অনুযায়ী লীজ নবায়ন না করা সহ সকল শর্ত ভঙ্গ করেছে। তাছাড়া দীর্ঘদিন যাবত লীজকৃত এলাকায় বসবাসকারী অধিবাসীদের সাথে যে সমঝোতা শর্ত দেয়া হয়েছিলো সেটাও লঙ্ঘন করা হয়েছে। এ সময় বক্তারা আরো বলেন, এই অঞ্চলের মানুষ কয়েক পুরুষ ধরে বসবাস করে আসলেও নিজ দেশে রোহিঙ্গা শরনার্থীদের মত তাদের ভবিষ্যৎ অন্ধকার।

তারা বলেন, উক্ত এলাকায় বসবাসরত মানুষ এই জায়গা গুলোতো বসবাসের উপযোগী সহ কৃষি ক্ষেত্রে উপযুক্ত করে তুলেছে। তারা দাবী করেন সরকার কর্তৃক ইজারা যদি দেয়া হয় তাহলে স্থায়ী বন্দবস্তের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলে বসবাসকারীদের যেন দেয়া হয়। এতে সরকারি সকল প্রকার কর, খাজনা দিতে তারা প্রস্তুত রয়েছেন।

অন্যথায় পুনরায় কোন বৃহৎ প্রতিষ্ঠানকে লীজ প্রদান করার কারণে এই এলাকার মানুষের পরবর্তী প্রজন্ম স্থায়ী বাসস্থানের অভাবে অন্ধকারের নিমজ্জিত হবে।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য হাফিজ জালাল উদ্দীন, মনির আহমেদ, মাওলানা সাইফুল ইসলাম, আবদুল হান্নান, মাওলানা মইনুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, আনোয়ার হোসেন, শামসুল হক, মাওলানা আবদুল মালিক, কামাল আহমেদ, জহিরুল ইসলাম, মাহমুদ আলি, রফিক আহমেদ, ওমর আলী, তাজুল ইসলাম, নেছার আলী সহ অন্যান্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জৈন্তাপুরের ৩নং চারিকাটা ইউনিয়নের অন্তর্ভুক্ত দি মেঘালয় টি স্টেটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আপডেট সময় : ০২:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫