ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
লন্ডনে বসে রাজনীতি করা চলবে না.. সাদিক কায়েম বরগুনায় পুলিশ সদস্যদের ৩ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জৈন্তাপুরে ‘দি মেঘালয় টি এস্টেট’ এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয়রা

এইচ এম মিছবাহ উদ্দিন সিলেট (জৈন্তাপুর প্রতিনিধি)
  • আপডেট সময় : ০৩:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ৯১৪ বার পড়া হয়েছে

জৈন্তাপুরের চারিকাটা ইউনিয়নে ‘দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি: এর নামে চা-বাগানের ভূমির ইজারা বাতিলের দাবীতে চারিকাটা ইউনিয়নের পাচঁ মৌজা বাসির বসতভিটা রক্ষা ও প্রতিটি পরিবারের নামে স্থায়ীভাবে ভূমি বন্দোবস্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে লাগাতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে স্থানীয়রা। ক্রমেই আন্দোলন জোরদার হচ্ছে।

আন্দোলনের ধারাবাহিকতায় (১৭ মে) শনিবার সকাল ১১টার দিকে পাঁচ মৌজাবাসী চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল শাহী ঈদগাঁ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এসে শেষ হয়। এর আগে একই দাবীতে গত ৫ মে মানববন্ধন ও ৮ মে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এলাকাবাসি।

শনিবারের সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি শামসুল হক। বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক আমির নাজমুল ইসলামের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বিলাল, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, ইউপি সদস্য মনির উদ্দিন, কামাল উদ্দিন, জহিরুল ইসলাম, মাওলানা আবদুল খালিক, তাজুল ইসলাম, মখলিসুর রহমান, কবির আহমেদ, আমির আলি মেম্বার। সমাবেশে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুল মালিক।

বক্তারা বলেন, পাঁচ মৌজার মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জারীকৃত অবৈধ ইজারা অনতিবিলম্বে বাতিল করতে হবে। তারা বলেন, ইতিমধ্যে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ পরবর্তী আন্দোলন চলমান রয়েছে।

গত ১৪ই মে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের নিকট চারিকাটা ইউনিয়নের পাঁচ মৌজাবাসীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সচিবালয়ের দপ্তরে উপস্থিত হয়ে সাক্ষাৎ করেন এবং বিস্তারিত কথা বলেন এবং একটি দরখাস্ত প্রদান করা হয়েছে। পাঁচমৌজাবাসীর একটাই দাবী দরখাস্ত প্রদানের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়।

ভূমি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল যেন চারিকাটা এলাকায় পরিদর্শন করতে আসেন। এলাকায় বসবাসরত পরিবার গুলোর বিষয়ে তাদের ধারণাগুলো যেন স্পষ্ট হয়। চারিকাটা ইউনিয়নের হতদরিদ্র ভূমিহীন বাসিন্দাগণ অত্র ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব, ভিত্রিখেল পশ্চিম, ভিত্রিখেল উত্তর, নয়াখেল উত্তর, নয়াখেল দক্ষিন এই পাঁচ’টি মৌজায় বসতবাড়ী নির্মাণ করে বংশানুক্রমে বসবাস করে আসছেন। পাঁচ মৌজায় অন্তত ২ হাজার ৩শত পরিবারের অন্তত ১৫ হাজার লোক বসবাস করেন। বিগত ২০০৮ সাল থেকে এলাকাবাসি “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” কোম্পানীর নামে ভূমি বন্দোবস্তের প্রক্রিয়া বাতিল করার দাবি জানিয়ে আসছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে একজন মন্ত্রীর আত্মীয় রাজনৈতিক প্রভাব কাটিয়ে “দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” চা-বাগানের নামে ভূমির লীজ নিয়েছিলেন।

“দি মেঘালয় টি এস্টেট এন্ড খোদেজা বহুমুখী ফার্ম লি” নামীয় চা-বাগানের ভূমির ইজারা বাতিল করে সরজমিনে তদন্ত পূর্বক এখানে বসবাসরত ভূমিহীন পরিবারের মধ্যে স্থায়ীভাবে বন্দোবস্ত প্রদান করার দাবী জানানো হয়েছে।

এলাকায় কোন পরিবার ভূমিহীন কিংবা রোহিঙ্গাদের মত বেঁচে থাকতে চায় না। উপদেষ্টা বরাবর দরখাস্তের পরিপ্রেক্ষিতে দ্রুত সময়ের ভিতরে সংকট সমাধানের আহবান জানানো হয়।

নিজেদের অস্তিত্ব রক্ষায় যেকোন কঠোর কর্মসূচি দিতে পাঁচমৌজাবাসী প্রস্তুত রয়েছেন।চলমান এই আন্দোলন প্রয়োজনে চারিকাটা এলাকায় সীমাবদ্ধ না রেখে পুরো উপজেলার মানুষকে সাথে নিয়ে আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জৈন্তাপুরে ‘দি মেঘালয় টি এস্টেট’ এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয়রা

আপডেট সময় : ০৩:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫