ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
এইমাত্র প্রকাশিত
পীরগঞ্জে জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস পালিত বরগুনায় বদরখালী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আকনের মতবিনিময় সভা অনুষ্ঠিত পীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বরগুনায় সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা সোনাহার ইউনিয়নের ইউপি সদস্য শাহিনুর রহমান এনসিপি’র প্রধান সমন্বয়ক নিযুক্ত দেবীগঞ্জে পাটবীজ উৎপাদকদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত জেলায় হেডমওয়ালা এমপি-মন্ত্রী না থাকলে বরাদ্দ আনা যায় না, সারজিস আলমের বক্তব্য ঘোড়াঘাটে ব্যাটারি চালিত ইজিবাইক চালক সীমিত গঠন ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত

দেবীগঞ্জে বন বিভাগের বিট কর্মকর্তা কামরুজ্জামানকে শুধু বদলী

মো: এনামুল হক ষ্টাফ রিপোটার
  • আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ৪৬৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের দেবীগঞ্জ বন বিভাগের বদেশ্বরী এলাকার বিট কর্মকর্তা কামরুজ্জামানকে বাঁচানোর জন্য ঢিলেঢালা তদন্ত প্রতিবেদন দাখিল করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারের বাড়ি এবং অভিযুক্ত বিট কর্মকর্তা কামরুজ্জামানের বাড়িও নীলফামারীর ডোমার উপজেলায়। একই এলাকার বাসিন্দা হওয়ায় তদন্তের প্রতিবেদন ঢিলেঢালা হওয়ার সম্ভাবনা দেখছেন স্থানীয়রা। এছাড়া উপর মহলের নির্দেশে উদ্ধারকৃত কাঠ সমুহের গৃহীত ব্যবস্থা নিতে দেবীগঞ্জ উপজেলার রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকারকে নির্দেশ দেন।

কামরুজ্জামান টুটুল দেবীগঞ্জ উপজেলার বদেশ্বরী বিট কর্মকর্তা হিসেবে কয়েক বছর ধরে দায়িত্বে ছিলেন। বিট এলাকার স্থানীয় লোকজন নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, তিনি বদেশ্বরী বিটে বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বিভিন্ন করাতকলের মালিক ও গাছ ব্যবসায়ীদের ম্যানেজ করে সেই বিটের বন বিভাগের বাগানের বিভিন্ন প্রজাতির গাছ রাতের অন্ধকারে কেটে বিক্রি করেন।

স্থানীয়রা আরও জানান, তাকে শুধু রাজশাহীতে বদলী করাই শেষ না। এ সমস্ত দূর্নীতিবাজ কর্মকর্তাকে চাকরিচুত্য করা দরকার।

পঞ্চগড়ের সহকারি বন সংরক্ষক উজ্জ্বল হোসেনকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে। যত দ্রুত সম্ভব ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

দেবীগঞ্জ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বিট কর্মকর্তা কামরুজ্জামানকে (২৬ নভেম্বর) বদেশ্বরী বিটের সরকারি কাজ হতে অব্যাহতি প্রদান করা হয়। যা অনতিবিলম্বে বদলীকৃত স্থানে যোগদান করার জন্য নির্দেশ দেয়া হয়। সেই সাথে কামরুজ্জামানকে রাজশাহী ডিভিশনে ষ্টান্ড রিলিজ করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২২-২৩শে নভেম্বর) বন বিভাগের বিট কর্মকর্তা কামরুজ্জামানের বিরুদ্ধে গনমাধ্যমে আসা বেশ কয়েকটি জব্দকৃত গাছের গুঁড়ি করাতকলে বিক্রি করার অভিযোগ সংবাদ প্রকাশিত হওয়ায়। বিষয়টি নিয়ে সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আনোয়ার হোসেন জানতে পেরে তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি করে দেন। আপাতত বিট কর্মকর্তা কামরুজ্জামানকে রাজশাহী রেঞ্জে বদলী করা হয়েছে।

দেবীগঞ্জ উপজেলা রেঞ্জ কর্মকর্তা নিশিকান্ত মালাকার বলেন, কামরুজ্জামানকে রাজশাহী রেঞ্জে বদলী করা হয়েছে। আমরা তাকে অলরেডি রিলিজও দিয়েছি। এই বিষয় গুলো পরে আরো তদন্ত হবে। আমার কাছে পরে তো তদন্ত রিপোর্ট চাবেন।

বদেশ্বরী বিট কর্মকর্তা কামরুজ্জামানের তদন্তের বিষয়ে জানতে চাওয়া হলে প্রতিবেদককে তদন্ত কর্মকর্তা পঞ্চগড়ের সহকারি বন সংরক্ষক উজ্জ্বল হোসেন বলেন, আজ অথবা কালের মধ্যে বিট কর্মকর্তা কামরুজ্জামানের বিরুদ্ধে যে জব্দকৃত গাছের গুঁড়ি বিক্রির অভিযোগ এসেছে তার তদন্তের প্রতিবেদন বিভাগীয় অফিসে পাঠিয়ে দিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেবীগঞ্জে বন বিভাগের বিট কর্মকর্তা কামরুজ্জামানকে শুধু বদলী

আপডেট সময় : ০১:৪৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪